News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা
Image

চুড়াইবাড়িতে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৫ আগস্ট৷৷ উত্তরের চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি রেল তেমাথা সংলগ্ণ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে চুরির অপচেষ্টা৷ ব্যাঙ্কের জানালার গ্রিল ভেঙ্গে ব্যাঙ্কে প্রবেশ নিশিকুটুম্বদের৷ গতকাল মাঝরাতে মোশুলদ্বার বৃষ্টীর সুযোগকে কাজে লাগিয়ে চুরাইবাড়ি গ্রামীণ ব্যাঙ্কে হানা দেয় চোরের দল৷ আজ সকাল ৮টা নাগাদ প্রথমে গ্রামীণ ব্যাঙ্কে দালান বাড়ীর মালিক ও প্রাত ভ্রমণকারীদের নজরে আসে ব্যাঙ্কের জানালা ভাঙ্গা৷ সাথে সাথে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানা এবং ব্যাঙ্ক ম্যানেজারকে৷ ঘটনাস্থলে ছুটে আসেন চুরাইবাইড় থানার ওসি বিজয় সেন সাথে বিশাল পুলিশ বাহিনী নিয়ে৷ অপরদিকে ব্যাঙ্ক ম্যানেজারও ঘটনা স্থলে ছুটে আসেন৷ ব্যাঙ্ক ম্যানেজার ব্যাঙ্কে এসে সবকিছু ভাল ভাবে দেখেন এবং উনি জানান চোরের দল ব্যাঙ্কের জানালা ভেঙ্গে ব্যাঙ্গে প্রবেশ করেছে ঠিক কিন্তু, কিছুই নিতে পারেনি৷ ব্যাঙ্কে গচ্ছিত থাকা টাকা পয়সা, কম্পিউটার, জেনারেটর সহ আসবাপত্র মেনকি দরকারির কাগজ পত্র, কিছুই নিতে পারেনি৷ ব্যাঙ্ক ম্যানেজার সুদীপ চন্দ্র প্রায় দুই ঘন্টা সময় লাগিয়ে গ্রামীণ ব্যাঙ্কের সকল কাজ কর্ম শুরু করে দিয়েছেন৷ তবে ম্যানেজার সুদীপ বাবু জানান লকারের একটি গেইট ভেঙ্গেছিল চোরের দল৷ ব্যাঙ্কে প্রবেশ করেছে সেই জানালাটি অত্যন্ত পূর্বল ছিল৷ এদিকে ব্যাঙ্কের দালান বাড়ীর মালিক জানান রাত আনুমানিক ১২৫০ মিনিটের সময় উনি কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে বিল্ডিং এর চতুরদিকে লাইট মেরেছিলেন৷ তখন রাস্তার উপর হাপ পেন্ট পরা এক ব্যাক্তিকেও দেখতে পান৷ অন্ধকার থাকাতে চেহারা দেখতে পারেননি৷ পাশাপাশি রেল তেমাথার সাধারন মানুষের দাবী কোন একটা দুষ্ঠচক্র চক্রান্ত করে এমন কান্ড ঘটিয়েছে৷ যাতে গ্রামীণ ব্যাঙ্কটি রেল তেমাথা থেকে অন্যত্র সরে যায়৷ তাই স্থানীয় জনগন চুরাইবাড়ি থানার কাছে সুষ্ঠ তদন্ত দাবী করেছেন এবং ঐ চোরের দলকে পাকড়া ও করে সঠিক শাস্তি যেন প্রদান করে পুলিশ প্রশাসন তার দাবী উত্থাপিত করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top