News Flash

  • Home
  • Uncategorized
  • পরমব্রত চট্টোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগে দায়ের বাংলাদেশ সরকারের
Image

পরমব্রত চট্টোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগে দায়ের বাংলাদেশ সরকারের

ঢাকা, ৩ আগস্ট (হি.স.) : অনুমোদন না নিয়েই বাংলাদেশে সিনেমা করায় টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগে দায়ের করল বাংলাদেশ সরকার।
বাংলাদেশে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে তৈরি হচ্ছে নাটক । সেখানে ফেলুদা চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, এ ব্যাপারে তার কাছে সরকারি কোনও অনুমোদন নেই। আর এই অভিযোগ করেছেন টিভি-সংশ্লিষ্ট ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’র সদস্য সচিব, ডিরেক্টরস গিল্ডের সভাপতি এবং নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত। বুধবার দুপুরে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বনানী থানায় এফআইআরও দায়ের করেছেন গাজী রাকায়েত।
তিনি জানান, ‘ভারতীয় অভিনেতা পরমব্রত সরকারি অনুমোদন এবং দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশের টিভি নাটকে নিয়মিত কাজ করে চলেছেন। যা মেনে নেওয়া যায় না। শুধু তাই নয়, ভারত থেকে অনেক অভিনেতাই শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে প্রতিদিন কাজ করছে এখানে৷ এটা একেবারে বেআইনি ৷ আর এর বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। গাজী রাকায়েত বলেন, ‘গত কয়েক বছর ধরে বিদেশের শিল্পীরা পর্যটন ভিসায় এ দেশে আসছেন এবং সবার সামনে দিয়ে শুটিং করে চলেছেন। এ নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। অথচ আমরা কিন্তু বিদেশে গিয়ে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারি না।’ হঠাৎ পরমব্রতর বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘পরমব্রতর বিরুদ্ধে না, আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে এই জিডি করেছি।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top