News Flash

  • Home
  • Uncategorized
  • ডিএসপি আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার ২০ জন অভিযুক্ত
Image

ডিএসপি আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার ২০ জন অভিযুক্ত

শ্রীনগর, ২৪ জুলাই (হি.স.) : শ্রীনগরের ডিএসপি আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল ২০ জন অভিযুক্তকে | এই ঘটনায় জড়িত আরও ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের আইজি মুনির খান| গোটা ঘটনাকে প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ধরনের ঘটনা কাশ্মীরে প্রথমবার ঘটল বলে জানিয়েছেন আইজি|

সাংবাদিক বৈঠকে আইজি জানান, ঘটনার মূল অভিযুক্ত হিজৱুল মুজাহিদিন জঙ্গি সাজিদ আহমেদ গিলকর ইতিমধ্যেই মৃত | গত ১২ জুলাই ৱুদগাম জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায় সে| বাকি কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছে | গত মাসের ২২ তারিখ আয়ুব সারারাত ধরে শ্রীনগরের নৌহাট্টা এলাকার জামিয়া মসজিদের নমাজ চলাকালীন নিরাপত্তার দায়িত্বে ছিলেন| নমাজ শেষে হিজৱুল মুজাহিদিন জঙ্গি জাকির মুসার সমর্থনে স্লোগান দিতে থাকে উপস্থিত বেশ কিছু মানুষ| তারা বহিরাগত বলেই জানাচ্ছেন মুনির খান| এরপরেই আয়ুব পণ্ডিতকে লক্ষ্য করে হামলা চলে বলে পুলিশ সূত্রে খবর | জনতাকে ছত্রভঙ্গ করতে তিনি গুলি চালান বলে অভিযোগ | তার আচমকা গুলিচালনায় তিনজন গুরুতর জখম হন | এরপরেই ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃতু্য হয় তাঁর|

পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিক এই এলাকাতেই নিজের ডিউটি করছিলেন | নিজের আত্মরক্ষার জন্য শূন্যে গুলিও ছোড়েন তিনি| তবে শেষরক্ষা হয়নি| এদিকে, আয়ুব পণ্ডিত ওই মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে কর্তব্যরত ছিলেন| স্থানীয় বাসিন্দারা অনেকেই তাঁকে চিনত বলে খবর| তারপরেও এই হামলা কেন চলল, তা নিয়ে প্রশ্ন উঠছে| প্রসঙ্গত, এই ঘটনা উপত্যকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত করে তোলে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top