News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন পত্র জমা দিলেন বিরোধীদের উপ-রাষ্ট্রপতি প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, নির্বাচন ৫ আগস্ট
Image

মনোনয়ন পত্র জমা দিলেন বিরোধীদের উপ-রাষ্ট্রপতি প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, নির্বাচন ৫ আগস্ট

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): বিরোধীদের পছন্দের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী| চলতি মাসের ১১ তারিখ গোপালকৃষ্ণ গান্ধীকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিরোধীরা| কংগ্রেস-তৃণমূল কংগ্রেস ও জেডিইউ-সহ ১৮টি দল তাঁকে সমর্থণ জানিয়েছে| তা সত্ত্বেও রাজনৈতিক মহলের ধারনা, আগামী ৫ আগস্টের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে অনায়াসেই পরাজিত করতে চলেছেন এনডিএ-র পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডু| কারণ, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র সাংসদরাই ভোট দেন| আর লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএ-র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে|
মঙ্গলবার, ১৮ জুলাই উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন| এদিন শীর্ষ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে সংসদ কমপ্লেক্সে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেন গোপালকৃষ্ণ গান্ধী| উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, জেডিইউ-র শরদ যাদব, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স-এর ফারুক আবদুল্লা, ডিএমকে-র কানিমোঝি প্রমুখরা| উল্লেখ্য, এদিনই উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু|
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ১৯৪৫ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন| ১৯৬৮ সাল থেকে ১৯৯২ সাল পর‌্যন্ত আইএএস অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী| তিনি প্রখ্যাত লেখন রাজমোহন গান্ধীর ভাই| এছাড়াও লেসোথো-তে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী| উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা হবে ওই একই দিনে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top