News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ফিরে বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
Image

দেশে ফিরে বাদুড়িয়ার পরিস্থিতি নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : ইজরায়েল সফর সেরে দেশে ফিরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| হামৱুর্গে জি-২০ সম্মেলনে গিয়েছিলেন| রাজনাথ সিং ফোনে মোদীকে বাদুড়িয়ার পরিস্থিতির কথা জানিয়েছিলেন| বৈঠকের মাঝে মাঝে খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী| এবার দেশে ফেরার পর রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন | সিকিম নিয়েও তিনি কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে|
সূত্রের খবর, ইজরায়েল সফর ও জি-২০ বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী খবর নিচ্ছিলেন| দেশে ফিরেই তিনি পরিস্থিতি পর‌্যালোচনায় বসেন| প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা থামাতে ব্যবস্থা নিতে পারেননি| উলটে তিনি রাজনীতি | নিজেই চিঠি লিখে জানাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী দরকার নেই| তারপরই আবার কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন| প্রধানমন্ত্রী বসিরহাটের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন| তিনি বিদেশ থেকেই রাজনাথ সিংকে সমস্ত রকম পদক্ষেপ করতে বলেছিলেন|
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বসিরহাট, বাদুড়িয়াকে রাজনীতির আখড়া করে তুলেছেন, তাতে যারপরনাই ক্ষুব্ধ নরেন্দ্র মোদী| সিকিমের পরিস্থিতি নিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top