News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতেই হবে ঃ প্রবীণভাই তোগাড়িয়া
Image

বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতেই হবে ঃ প্রবীণভাই তোগাড়িয়া

গুয়াহাটি, ৮ জুলাই (হিস)৷৷ বাংলাদেশ বা পাকিস্তান থেকে আগত হিন্দুদের শীঘ্র ভারতীয় নাগরিকত্ব দিতে হবে বলে জোরদার দাবি তুলেছেন বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্র্বহী সভাপতি ডাঃপ্রবীণভাই তোগাড়িয়া৷ আজ শনিবার বিশ্বহিন্দু পরিষদের হোজাই জেলা সমিতির উদ্যোগে স্থানীয় গীতাশ্রমে আয়োজিত প্রকাশ্য জনসঙভায় এভাবেই তাঁর স্বভাবসুলভ ভাষার বক্তব্য পেশ করেন৷
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, অঘণ্ড ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে হিন্দু নাগরিককে ধর্মীয় নিপীড়ণ ও অত্যাচার শিকার হয়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারত তথা অসমে এসে বসবাস করছেন অতি শীঘ্র কেন্দ্রীয় সরকারকে তাঁদের নাগরিকত্ব দিতে হবে৷ তাঁর ব্যাখ্যা, মোঘল সম্রাট ঔরঙ্গজেব যঘন অসম আক্রমণ করেছিল, তখন এক লক্ষ মোঘল সৈন্য অধুনা বাংলাদেশের ঢাকা হয়ে অসমে ঢুকে হিন্দুদের ওপর নির্যাতন চালিয়েছিল৷ ভাগ্য ভালো, সে সময় লাচিত বরফুকনের মতো বীর অসমকে রক্ষা করেছিলেন৷ তাই, অসম থেকে ঔরঙ্গজেবের সন্তানদের বিতারণ করে হিন্দু শরণার্থীদের অতি শীঘ্র এখানকার নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়ন করতে হবে৷
দীর্ঘ কয়েক বছল পর তিনি অসমে এসেছেন এবং এমন এক সময় এসেছেন যখন রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার৷ তাই এই শুভক্ষণে বিজেপি সরকারকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোগাড়িয়া অসম চুক্তি সম্পর্কেও তাঁর মতামত তলে ধরেছেন৷ বলেন, ধর্মের বলি হয়ে অত্যাচারিত হয়ে, ধর্ম রক্ষার খাতিরে অসমে যাঁরা এসেছেন তাঁদের হাতে দেশের কোনও ক্ষতি হতে পারে না৷ যে সব বাংলাদেশি মুসলমাল অবৈধভাবে প্রবেশ করে অসমের জমিমাটি জবরদখল করে আছে তারাই দেশের কাছে হুমকিস্বরূপ,ক্ষতিকর৷ প্রবীণভাই বলেন, সাম্প্রতিককালে কেবন বাংলাদেশি মুসলমানদের বিতাড়িত করতে দ্বিতীয় লাচিত বরফকনের জন্ম হওয়া খুব দরকার৷
ভারতবর্ষে সাম্প্রতিককালে কৃষকরা আত্মহত্যা করছেন, অনাহার, অর্ধহারে লক্ষ লক্ষ হিন্দুদের দিনপাত হচ্ছে৷ চিকিৎসার অভাব, বিশেষ করে কোটি কোটি হিন্দু যুবক কর্মসংস্থাপন থেকে বঞ্চিত বলে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বহিন্দু পরিষদের শীর্ষ নেতা৷ বলেন, ভারতবর্ষে হিন্দুদের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধন করে তাঁদের সমৃদ্ধিশালী এবং সুরক্ষিত করতে হবে৷
হিন্দু সমাজ গড়ার সংকল্পে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন যোজনার কথাও বক্তব্যে প্রকাশ করেন তিনি৷ অসমে সমৃদ্ধি ও সুরক্ষার জন্য বর্তমান রাজ্য সরকারের সঙ্গে হিন্দুদের হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তোগাড়িয়া৷
উল্লেখ্য, বিশ্বহিন্দু পরিষদের উত্তর-পূর্ব প্রান্তের মাতৃশক্তি ও দুর্র্গ বাহিনীর শিক্ষাবর্গ (প্রশিক্ষণ শিবির) -এর আজ সমাপন অনুষ্ঠান ছিল৷ এই প্রশিক্ষণবর্গ গত ২৯ জুন থেকে শুরু হয়েছিল৷ দশ দিনের প্রশিক্ষণ বর্গের আজ সমাপন অনুষ্ঠানে পরিষদের উত্তর-পূর্বাঞ্চল প্রান্তের সভাপতি মুনীন্দ্রমোহন ডেকা, অসম প্রান্ত সম্পাদক শশীভূষণ ডেকা, উত্তর-পূর্বঞ্চল প্রন্ত উপ-সভানেত্রী তারাবতী শর্র্ম, উত্তর-পূর্র্বঞ্চল প্রান্ত ক্ষেত্র সম্পাদক অজিত জানা, সত্রাধিকার জীবেশ্বর দেবগোস্বামী, উত্তর-পূর্বাঞ্চল প্রান্ত কার্যনির্র্বহী সভাপতি বিনোদ কয়েল উপস্থিত ছিলেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top