News Flash

  • Home
  • Uncategorized
  • উপদ্রুত আইন জারির দাবিকে বিরোধীতা করে শঙ্কা প্রকাশ, অতীতের ত্রুটি বিচ্যুতি ভুলতে চাইছে সিপিএম
Image

উপদ্রুত আইন জারির দাবিকে বিরোধীতা করে শঙ্কা প্রকাশ, অতীতের ত্রুটি বিচ্যুতি ভুলতে চাইছে সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সিপিএম৷ বিজনবাবুরা তা ভালই উপলব্ধি করতে পেরেছেন৷ কারণ, সিপিএম রাজ্য সম্পাদক অতীতের ত্রুটি বিচ্যুতি ভুলতে চাইছেন৷ পাশাপাশি সমগ্র রাজ্যে উপদ্রুত আইন জারি করার দাবীরও তীব্র বিরোধিতা করেছে সিপিএম৷ সিপিএমের মতে, এটি অগণতান্ত্রিক এবং অবাস্তব দাবী৷
সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিজেপি অস্থির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে৷ আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্যের মানুষের গণতান্ত্রিক আধিকারও কেড়ে নিতে চাইছে৷ বিজন ধর বলেন, উপদ্রুত আইন জারির দাবী কোন ভাবেই যুক্তি সঙ্গত নয়৷ শুধু তাই নয় কি পরিস্থিতিতে উপদ্রুত আইন জারি করতে হয় সে সম্পর্কেও রাজ্য বিজেপির নেতাদের কোন ধারনাই নেই৷
অবশ্য ১৯৮৮ সালের পুনরাবৃত্তির শঙ্কা যে বিজনবাবুদের তাড়া করে বেড়াচ্ছে তা এদিন আরো স্পষ্ট হয়ে গেছে৷ কারণ, তিনি অতীতের সমস্ত ত্রুটি বিচ্যুতি ভুলতে চাইছেন৷ এবিষয়ে তাঁর ব্যাখ্যা, পার্টির মূল্যায়ণে ত্রিপুরাকে বিচ্ছিন্নভাবে দেখা হয়েছিল৷ সামগ্রিক ক্যানভাসে নির্বাচনকে দেখা হয়নি৷ যার জন্য যে ষড়যন্ত্র হচ্ছিল, সেদিকে পার্টির নজর কম ছিল৷ তিনি বলেন, সরকার নানা প্রকল্প রূপায়ন করেছে৷ নৃপেনবাবু-দশরথবাবুরা বিরোধী দলে থাকাকালীন যে সমস্ত বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন, সরকারে এসে তা বাস্তবায়ন করেছেন৷ তাই রাজ্যের মানুষই বামফ্রন্টকে ক্ষমতায় এনেছে৷ কিন্তু, মানুষের লড়াকু মেজাজ সংগঠনের চিন্তা চেতনায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি ছিল৷ তিনি স্বীকার করেন, মানুষের সাথে বোঝাপড়ার ঘাটতি আজ এই পরিস্থিতির সৃষ্টি করেছে৷ তাই ধারণা করা হচ্ছে, তাদের জন্যই রাজ্যের এখন এই পরিস্থিতি সেটা সিপিএম উপলব্ধি করতে পেরেছে৷ আর এজন্যই বিজনবাবু, সকলকে চারিদিকে নজর রাখার আর্জি জানিয়েছেন৷
পাশাপাশি সিপিএম রাজ্য সম্পাদক শঙ্কা প্রকাশ করে বলেন, বিজেপি সাড়া দেশেই যা খুশি করে চলেছে৷ সামান্য বিষয়কেও বড় করে দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে৷ কখনো গরু, কখনো মাংস৷ এই নিয়ে সমস্যার সৃষ্টি করা হচ্ছে৷ তবে ত্রিপুরায় কোন ধরনের অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না৷ তিনি আরও উল্লেখ করেন, রাজ্যে ইতিপূর্বে যে সমস্ত কংগ্রেস নেতা নানা ধরনের অবৈধ কার্যকলাপ এবং অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারাই এখন বিজেপিতে সামিল হয়েছেন৷ ইতিমধ্যে এই বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে৷ বিভিন্ন ইস্যুতে জনগণকে খেপিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চলছে৷
এদিন তিনি সতর্ক করে বলেন, যদি আমরা আক্রান্ত হই, তাহলে আত্মরক্ষায় যে কোন পদক্ষেপ নেওয়া হবে৷ কারণ, আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে৷ আইনও সেটাই বলছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top