News Flash

  • Home
  • Uncategorized
  • মহড়ায় গিয়ে সন্ধানহীন তেজপুর সেনাঘাঁটির সুখই-৩০ যুদ্ধবিমান
Image

মহড়ায় গিয়ে সন্ধানহীন তেজপুর সেনাঘাঁটির সুখই-৩০ যুদ্ধবিমান

তেজপুর (অসম), ২৩ মে, (হি.স.) : রুটিন মহড়া দিতে গিয়ে হারিয়ে গেছে সুখই-৩০ যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধবিমানখানা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। যার জন্য রাডারের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ শোণিতপুরের জেলা সদর তেজপুরের শালিনিবাড়ি সেনাঘাঁটি থেকে দুই পাইলটকে নিয়ে রুটিন মহড়ায় আকাশে উড়েছিল সুখই-৩০ যুদ্ধবিমানটি। ঘণ্টাখানেক সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বেলা প্রায় ১২ নাগাদ শোণিতপুর ও লখিমপুরের সীমান্তবর্তী নারাইনপুরের বরডুবিয়া এলাকায় যখন বিমানটি ছিল তখনই শেষবারের মতো রাডারের সঙ্গে সে সংযুক্ত ছিল। এর পর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুদ্ধবিমান সুখই-৩০।
সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে বিমানখানা নিশ্চিত দুর্ঘটনার কবলে পড়েছে বলে শংকা ব্যক্ত করছে তেজপুর বায়ুসেনা কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, সুখই-৩০ বিমানটি হয় চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ঘন পাহাড়ি জঙ্গলে পড়েছে, নয়তো বা ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে। তবে, নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত এ মুহূর্তে দুর্ঘটনার ব্যাপারে কিছু মন্তব্য করছেন না বায়ুসেনা আধিকারিকরা।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২০১৫ সালের ১৯ মে অনুরূপভাবে সুখই-৩০-এমকেআই একটি যুদ্ধবিমান তেজপুরের দক্ষিণাঞ্চলের ৩৬ কিলোমিটার এলাকা, নগাঁও জেলার লাওখোয়ায় বেলা প্রায় ১২.৩০ মিনিটে বিধ্বস্ত হয়েছিল। সৌভাগ্যক্রমে তার দুই পাইলটকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top