News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আইনজীবীরা প্রত্যাহার করলেন পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচী
Image

কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আইনজীবীরা প্রত্যাহার করলেন পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রাজ্য এবং জাতীয় স্তরে আইনজীবীদের সমস্ত সংগঠনের সাথে আলোচনা ছাড়া আইনজীবী আইনে কোন সংশোধন আনা হবে না৷ কেন্দ্রীয় আইন মন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে বার কাউন্সিল ইন্ডিয়া আন্দোলন স্থগিত ঘোষণা করেছে৷ সে মোতাবেক রাজ্যেও বার কাউন্সিল অব ত্রিপুরা আগামী ২৪ এপ্রিল থেকে সমস্ত আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করেছে৷
এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত ২১ এপ্রিল বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রার নেতৃত্বে এক প্রতিনিধি দল কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সাথে সাক্ষাত করেন৷ প্রতিনিধি দলের সাথে ছিলেন দিল্লি বার কাউন্সিল, দিল্লি হাইকোর্ট বার এসোসিয়েশন এবং জেলা বার এসোসিয়েশনের সদস্যরাও৷ প্রতিনিধিদলের সদস্যদের কেন্দ্রীয় আইন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আইন কমিশনের ২৬৬তম রিপোর্টের ভিত্তিতে আইনজীবী আইন ১৯৬১ সংশোধনের ক্ষেত্রে সকলের সাথে আলোচনা করবে কেন্দ্রীয় সরকার৷ তারপরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কেন্দ্রীয় আইন মন্ত্রী জানিয়েছেন, আইন কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা, তারা তাঁদের রিপোর্ট কেন্দ্রের কাছে দাখিল করেছে৷ ঐ রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সকল অংশের মতামত নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে, আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী৷
এই আশ্বাসের ভিত্তিতে বার কাউন্সিল অব ইন্ডিয়া আগামী ২ মে আন্দোলন কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ এরই ভিত্তিতে, বার কাউন্সিল অব ত্রিপুরাও রাজ্যে সমস্ত আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করেছে বলে জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top