News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ২৮ রানেই গুটিয়ে গেল চিন
Image

সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ২৮ রানেই গুটিয়ে গেল চিন

ব্যাংকক, ২৩ এপ্রিল (হি.স.) : সৌদি আরবের ৪১৮ রানের জবাবে মাত্র ২৮ রানে গুড়িয়ে গেল চিন। থাইল্যান্ডে বিশ্ব ক্রিকেট লিগের আঞ্চলিক পর্বের যোগ্যতাঅর্জন ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেতে নেমে এই লজ্জার স্কোর খাড়া করল চিনের জাতীয় ক্রিকেট দল। যার সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে।
শনিবার ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে সৌদি আরব তুলেছিল ৪১৮ রান। যেখানে সৌদি আরবের হয়ে ৫০ রান করেন শাহবাজ রশিদ। মহম্মদ আফজল ৯১ বলে শতরান করেন। অধিনায়ক শোয়েব আলি ৪১ বলে করেন ৯১।জবাবে ব্যাট করতে নেমে চিন ১২.‌৪ ওভারে গুটিয়ে গেল মাত্র ২৮ রানে। ৩৯০ রানে ম্যাচটা হেরেছে চিন।
চিনের ব্যাটসম্যানরা সৌদি আরবের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। এই ম্যাচে চিনের সাতজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। তবে চিনের ১১ নম্বর ব্যাটসম্যান জিয়াং শায়ো চোটের জন্য ব্যাট করতে নামেননি। অফস্পিনার শাহবাজ রশিদ হ্যাটট্রিক করেন। এছাড়া ৩টি করে উইকেট নেন ইবরার উল হক এবং ইমরান আরিফ। রশিদ ৪ উইকেট পেয়ে যেতেন।
ওয়ানডে ক্রিকেটে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবোয়ে ৩৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। ২০০৭ সালে অনূর্ধ্ব ১৯ ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে শেষ হয়ে গিয়েছিল বার্বাডোজের বিরুদ্ধে। ম্যাচটি হয়েছিল গায়ানায়। সেই তালিকায় নবতম সংযোজন চিনের ২৮ রান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top