News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ডোপিং বিরোধী আইনে অভিযুক্ত আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ
Image

এবার ডোপিং বিরোধী আইনে অভিযুক্ত আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ

দুবাই, ১৪ এপ্রিল (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির ডোপিং বিরোধী আইনে অভিযুক্ত হলেন আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ শাহজাদ| আইসিসির তরফে জানানো হয়েছে, আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং কোড লঙ্ঘন করার অভিযোগ উঠেছে| জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি, তাঁর মূত্রের যে নমুনা শাহজাদ দিয়েছিলেন, তা পরীক্ষার জন্য ওয়াডা স্বীকৃত ল্যাবে পাঠানো হয়েছিল| আইসিসি জানিয়েছে, নমুনায় নিষিদ্ধ ক্লেনবু্যটেরল মিলেছে|
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার কঠোর ডোপ বিরোধী আইনের আওতায় ক্রিকেটারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে| আগামী ২৬ এপ্রিল থেকে তা কার‌্যকর হবে| আইসিসির নিয়ম অনুযায়ী, সাসপেনসন কার‌্যকর হওয়ার পাঁচদিনের মধ্যে শাহজাদ দাবি করতে পারবেন তাঁর বি স্যাম্পল পরীক্ষা করার জন্য|
আবার ১২ দিনের মধ্যে এই সাসপেন্সের বিরুদ্ধে আবেদন করতে পারবেন শাহজাদ| সেক্ষেত্রে, যতদিন তাঁর বিচার প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততদিন এই সাসপেনসন মুলতুবি রাখার নির্দেশ দিতে পারে ট্রাইবু্যনাল|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top