News Flash

  • Home
  • Uncategorized
  • কায়রোয় চার্চে বিস্ফোরণে হত ১৩, আহত আরও ৪২ জন
Image

কায়রোয় চার্চে বিস্ফোরণে হত ১৩, আহত আরও ৪২ জন

কায়রো, ৯ এপ্রিল (হি.স.) : মিশরের কায়রোয় চার্চে বিস্ফোরণ । রবিবার দেশটির উত্তরে একটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটলে এতে অন্তত ১৩ জন নিহত হন । এই ঘটনায় অন্তত আরও ৪২ জন আহত হয়েছেন বলে জানা গেছে । আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিন রাজধানী কায়রো থেকে ৬০ মাইল দূরে তান্তার ‘মার গ্রিগিস কপটিক’ গির্জায় একটি অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় চার্চে প্রার্থনার জন্য বহু মানুষ এসেছিলেন। তখনই বিস্ফোরণ হয় চার্চের ভেতর ।এই বিস্ফোরণে ১৩ জন নিহত হন । পুলিশ এসে চার্চের ভেতর থেকে রক্তাক্ত দেহগুলিকে বের করে নিয়ে যায়। ঘটনায় অন্তত আরও ৪২ জন আহত হয়েছেন ।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ইজিপ্টের জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ খ্রীষ্টান বসবাস করে এবং তাঁদেরকেই বারংবার নিশানা করে ইসলামিক জঙ্গীরা। এই নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর কায়রোতে এ ধরনের এক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি হয়, যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top