News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের নির্দেশে রাজ্যে ঘাঁটি গড়ে তুলবে বিজেপির সাংসদরা
Image

অমিত শাহের নির্দেশে রাজ্যে ঘাঁটি গড়ে তুলবে বিজেপির সাংসদরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র নির্দেশে দলীয় সাংসদরা ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসবেন৷ আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই বিজেপি সর্বভারতীয় সভাপতির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তলের রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলীয় সাংসদদের ত্রিপুরার বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা করার জন্য নির্দেশ দিয়েছে৷ তাঁর নির্দেশে দলীয় সাংসদরা নির্বাচন পর্যন্ত ত্রিপুরাতে অবস্থান করবেন৷ বিপ্লববাবুর বক্তব্য, রাজ্যে বামফ্রন্ট সরকারের পরিবর্তনে বিজেপি সমস্ত রকম চেষ্টা করবে৷ দলের হাইকমান্ড থেকে শুরু করে দলীয় সাংসদরা প্রত্যেকেই এরাজ্যে পরিবর্তনের লক্ষ্যে ঝাঁপাবেন৷ বামফ্রন্টের হাত থেকে ত্রিপুরাবাসীর মুক্তির জন্য বিজেপি কোন খামতি রাখবে না৷
এদিকে, ত্রিপুরার সমস্যাগুলিও সংসদে উত্থাপন করার জন্য বিজেপি সাংসদের নির্দেশ দিয়েছেন দলের সর্ভাভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিপ্লববাবু জানান, ১০৩২৩ শিক্ষকের চাকুরীচ্যুতির বিষয়টি লোকসভায় উত্থাপন করেছেন দলীয় সাংসদ ডঃ বিনয় সহস্র বুদ্ধি৷ এনিয়ে জোরালো আলোচনাও হয়েছে৷ একই সঙ্গে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতন সংক্রান্ত বিষয় লোকসভায় উত্থাপন করেছেন সাংসদ পুনম মহাজন৷ যদিও বাম সাংসদরা অপব্যখ্যা দিয়ে অভিযোগ খন্ডনের চেষ্টা করেছেন৷
এদিন তিনি জানিয়েছেন, ইতিমধ্যে কয়েকজন সাংসদ তাঁর সাথে যোগাযোগ করেছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী খগন সিং কোলাস্তে আগামী ৬ মে রাজ্যে আসবেন৷ অন্যদিকে আজ রাজ্যে এসেছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ দাস৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top