News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশের তুষারপাত ও বৃষ্টিতে আটকে পড়েছেন অন্তত ৭০ জন বাঙালি পর‌্যটক
Image

হিমাচল প্রদেশের তুষারপাত ও বৃষ্টিতে আটকে পড়েছেন অন্তত ৭০ জন বাঙালি পর‌্যটক

সিমলা, ৭ এপ্রিল (হি.স.) : কলকাতার গরম থেকে সাময়িক নিস্তার পেতে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে দুর্ভোগে বহু বাঙালি পর‌্যটক| হিমাচলে তুষারপাত ও বৃষ্টিতে আটকে পড়েছেন অন্তত ৭০ জন বাঙালি পর‌্যটক| এই ৭০ জনের মধ্যে মহিলারা যেমন আছেন, তেমনি বেশ কয়েকজন শিশুও আছে|
বিভিন্ন পর‌্যটন সংস্থার মাধ্যমে তাঁরা গিয়েছিলেন হিমাচল প্রদেশে বেড়াতে| শুরুর দিকে তেমন সমস্যা হয়নি| দিব্যি উপভোগ করেছেন বিভিন্ন শৈলশহর| কিন্তু মঙ্গলবার থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে| বিভিন্ন এলাকায় বরফে গাড়ি আটকে যায়| সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন| খাবার, পানীয় জলের ব্যবস্থা নেই| অনেকে অসুস্থ হয়ে পড়েছেন| ওষুধও পাওয়া যাচ্ছে না|
পর‌্যটকদের অনেকেই বারাসত ও সংলগ্ন এলাকার| বাড়ির লোকেরাও উদ্বিগ্ন| গত দুদিন ধরে ঠিকমতো যোগাযোগও করা যাচ্ছে না| টেলিফোনেও অনেকে লাইন পাচ্ছেন না| ফলে, দুশ্চিন্তা আরও বাড়ছে| তাঁদেরই অনেকে যোগাযোগ করেছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে| রাজ্য পর‌্যটন দফতরের কর্তারাও বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন| হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top