News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে এআইএনটিটিইউসি চাক্কা জ্যাম আন্দোলন করবে ৫ মে
Image

বিভিন্ন দাবীতে এআইএনটিটিইউসি চাক্কা জ্যাম আন্দোলন করবে ৫ মে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ মোটর লাইসেন্স সহ যাবতীয় ফী অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, তাই সাধারণ জনগণের চিন্তা করে ফী কমানোর দাবী জানিয়েছে আইএনটিটিইউসি৷ এক্ষেত্রে রাজ্য সরকারকেই দায়িত্ব নিয়ে ফী কমাতে হবে৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হওয়ায় অবিলম্বে তাদের জীবন জীবিকার স্বার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণেরও দাবী জানিয়েছে সংগঠন৷ এরই পাশাপাশি হাইকোর্টের নির্দেশে যেসমস্ত টমটম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সমস্ত টমটম চালকদের জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ শুধু তাই নয়, পিএসইউ শ্রমিক কর্মচারীদের সরকারী কর্মচারীর ন্যায় পেনশন চালু করার দাবী জানিয়েছে সংগঠন৷ এই দাবীগুলি পূরণ না হলে আগামী ৫ মে রাজ্যব্যাপী এক ঘন্টার চাক্কাজ্যাম কর্মসূচী পালন করা হবে বলেও সংগঠন হুশিয়ারী দিয়েছে৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইএনটিটিইউসির সভাপতি সমর রায় জানিয়েছেন, কেন্দ্রের অনেক আইন রাজ্য মানছে না৷ অথচ কেন্দ্রের দোহাই দিয়েই মোটর লাইসেন্স সহ যাবতীয় ফী অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে রাজ্য সরকার৷ তাতে সাধারণ মানুষ ভীষণ সমস্যায় পড়েছেন৷ তিনি আরও বলেন, সরকার ইচ্ছাকৃত ভাবে ১০৩২৩ জন শিক্ষককে বিপদের মুখে ঠেলে দিয়েছেন৷ সঠিক সময়ে তাদের চাকুরী প্রদান করা হলে আজ এই ভয়ানক বিপর্য্যয়ের হাত থেকে রাজ্য বেঁচে যেত৷ এদিকে, হাইকোর্টের নির্দেশে প্রায় আট হাজার টমটম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ ফলে, টমটম চালকদের পরিবারগুলি আজ সহায় সম্বলহীন হয়ে পড়েছে৷ শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে দাবী জানানো সত্বেও পিএসইউ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা সরকারী কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা পাচ্ছেন না৷ এদিন তিনি, দাবি জানান মোটর লাইসেন্স সহ ফী কমানো, চাকুরীচ্যুত শিক্ষকদের বিকল্প ব্যবস্থা, টমটম চালকদের বিশেষ ব্যবস্থা এবং অবসরপ্রাপ্ত পিএসইউ কর্মচারীদের সরকারী কর্মচারীদের ন্যায় পেনশন চালু করতে হবে৷ এই দাবীগুলি পূরণ না হলে আগামী ৫ মে রাজ্যব্যাপী এক ঘন্টার চাক্কাজ্যাম কর্মসূচী পালন করবে আইএনটিটিইউসি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top