News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিনকে নাক না গলাতে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিনকে নাক না গলাতে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ০৪ এপ্রিল, (হি.স.) : ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনকে নাক না গলাতে কড়া বার্তা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকে তিব্বতি ধর্মগুরু দলাই লামার অরুণাচল প্রদেশ সফরে চিনের আপত্তি ও প্রতিক্রিয়ার জবাব দিচ্ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
শনিবার অরুণাচল প্রদেশে প্রদত্ত প্রতিক্রিয়ার পুনারাবৃত্তি করে ফের রিজিজু বলেন, ভারত ভূখণ্ডে কে কোথায় যাবেন না যাবেন তা এটা আমাদের বিষয়। তাই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো চিনের পক্ষে বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, দলাই লামার এই সফর সম্পূর্ণ আধ্যাত্মিক কার্যসূচিতে মোড়া। এতে রাজনৈতিক রং না চড়ানোই উচিত।
তিব্বতী ধৰ্মগুরু দালাই লামার অরুণাচল সফরকে কেন্দ্র করে চিনের হুমকির মোক্ষম জবাব দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু আরও বলেন, ‘আমরা কখনও চিনের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করিনি। অতএব আমাদের কাছ থেকে শিখে তাদেরও অনুরূপ কাজ করা উচিত। আমাদের কোনও ব্যাপারে বহিঃরাষ্ট্রের হস্তক্ষেপ আমরাও সহ্য করব না।’ তিব্বতি ধৰ্মগুরুর এই সফর অরুণাচলের মানুষের ইচ্ছানুসারেই ঠিক করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, অরুণাচল প্রদেশের তাওয়াং-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ১২ দিনের সফরসূচি নিয়ে গত শনিবার গুয়াহাটিতে এসেছেন দলাই লামা। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার প্রস্তাবিত অরুণাচল প্রদেশ সফরে ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরবে বলে জানিয়েছিল প্রতিবেশী চিন। শুক্রবার চিনে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূতকে দলাই লামার প্রস্তাবিত তাওয়াং সফরের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চল সফর বাতিল করতে এক প্রকার কড়া নির্দেশ দিয়েছিলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং ভারতের রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে স্পষ্ট জানিয়েছিলেন, দলাই লামার তাওয়াং সফর বাতিল করতে হবে। অন্যথা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাববে চিন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top