News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের
Image

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার না পাওয়া’ এবং নেতৃত্বের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বিজেপির হয়ে আর কাজ না করার ঘোষণা দিলেন শান্তিরবাজারের একদল বিজেপি নেতা-কর্মী। একইসঙ্গে তিপ্রা মথার সঙ্গে জোট ভেঙে দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। বুধবার ফের মনপাথর ফাঁড়ি এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও কোনও সমস্যায় পড়লে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছেন না দলের নেতারা। নিজেদের বিভিন্ন অভিযোগের কোনও বিচার না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ বলেও জানান।

বিক্ষোভকারীদের এক সদস্য বলেন, ২০১৬ সাল থেকেই তাঁরা বিজেপির সঙ্গে রয়েছেন এবং দলকে মন থেকে ভালোবাসেন। তবে দলের কার্যকর্তা হিসেবে সমস্যায় পড়ার পরও নেতৃত্বের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় তাঁরা আর দলের হয়ে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিজেপির প্রতি তাঁদের সম্মান রয়েছে এবং দলের পতাকা তাঁরা যথাযোগ্য মর্যাদায় নিজেদের কার্যালয়ে রেখে দেবেন বলেও জানান।

তাঁদের অভিযোগ, তিপ্রা মথার সঙ্গে জোটের কথা বলে বারবার তাঁদের আশ্বস্ত করা হলেও অতীতে বিজেপির কার্যকর্তাদের উপর হামলার অভিযোগের ক্ষেত্রে কোনও বিচার পাননি তাঁরা। ‘জোট’ দেখিয়ে তাঁদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, কার্যকর্তাদের অভিযোগের সুরাহা না হওয়ায় তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়েছেন। সেই কারণেই রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন তাঁরা।

এদিন তিপ্রা মথার সঙ্গে জোট ভেঙে দেওয়ার দাবিও জোরালোভাবে তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, তিপ্রা মথার দুই মন্ত্রীকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে। তাঁদের মতে, জোট শেষ হলে রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশ আরও শক্তিশালী হবে।

বিক্ষোভকারীরা আরও জানান, সাধারণ মানুষকে কষ্ট দেওয়া তাঁদের উদ্দেশ্য নয়। তাঁরা মানুষের পক্ষেই কাজ করতে চান। কিন্তু তাঁদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন।
ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল বিজেপির তৃণমূল স্তরের কর্মীদের একাংশের ক্ষোভ। তাঁদের এই বিক্ষোভ এবং জোট ভাঙার দাবি আগামী দিনে দলীয় নেতৃত্ব কীভাবে মোকাবিলা করে, এখন সেটাই দেখার।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আগরতলা, ৭ অক্টোবর: সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির এক সক্রিয় সদস্য। অভিযোগ, সোনামুড়া গোমতী নদীর…

ByByReshmi Debnath Oct 7, 2026

উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে বুধবার উদয়পুরে…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

বছরের পর বছর বেহাল রাস্তা, অবশেষে মিলল পাকা রাস্তা

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেলেন আমবাসা পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু, শোকের ছায়া বামুটিয়ায়

আগরতলা, ৭ অক্টোবর: দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকারের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

সোনামুড়ায় পুলিশের টহল অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩৬.৫০ লক্ষ টাকা

সোনামুড়া, ৭ অক্টোবর:  সোনামুড়া থানা এলাকার বিভিন্ন সীমান্ত সড়কে নিয়মিত টহলদারি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ।…

ByByReshmi Debnath Oct 7, 2026

Leave a Reply

Scroll to Top