News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
Image

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়। নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করার দাবিতে তাঁর স্বামী শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, আমতলী থানার অন্তর্গত নেতাজি সুভাষ কলোনি এলাকার বাসিন্দা ঝুটন মিয়া প্রায় ১৭ বছর আগে একই থানা এলাকার মতিনগর নোয়াপাড়ার বাসিন্দা রমজান আলীর মেয়ে রাজিয়া বেগমকে সামাজিকভাবে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। অভিযোগকারী স্বামীর দাবি, দীর্ঘদিন তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল।

পরিবারের দাবি অনুযায়ী, গত ২ অক্টোবর দুপুরে রাজিয়া বেগম বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানান স্বামী ঝুটন মিয়া।

এরপর স্ত্রীকে খুঁজতে শ্বশুরবাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি। অভিযোগ, একপর্যায়ে তিনি জানতে পারেন তাঁর শ্বশুর রমজান আলী, শাশুড়ি চন্দ্রবান বিবিসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজন মিলে রাজিয়া বেগমকে কোথাও লুকিয়ে রেখেছেন।

এই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঝুটন মিয়া। অভিযোগে তিনি দাবি করেন, তাঁর স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে।

এদিকে মাকে না পেয়ে দুই সন্তান কান্নায় ভেঙে পড়েছে বলে জানান ঝুটন মিয়া। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাকে ছাড়া ছোট দুই সন্তানকে কোনওভাবেই শান্ত করা যাচ্ছে না। দ্রুত তাঁর স্ত্রীকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাজিয়া বেগমের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এবং তাঁর বর্তমান অবস্থান এখনও জানা যায়নি। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্যও এ বিষয়ে জানা সম্ভব হয়নি।

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত, প্রতিক্রিয়া সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব…

ByByReshmi Debnath Oct 5, 2026

মহারানী গণনা কেন্দ্রে হামলার অভিযোগ, বিজেপি প্রার্থী-নেতাকর্মীদের প্রতিবাদে পথ অবরোধ

আগরতলা, ৫ অক্টোবর: সালেমা ব্লকের মহারানী হাইস্কুলের গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থীসহ দলীয় নেতা-কর্মীদের ওপর তিপ্রা মথার বিরুদ্ধে হামলার…

ByByReshmi Debnath Oct 5, 2026

মুঙ্গিয়াকামিতে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’-এ তিপ্রা মথার দাপট, ৬ আসনে জয় ৪-২

আগরতলা, ৫ অক্টোবর: মুঙ্গিয়াকামি ব্লকের এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনায় বিজেপি ও তিপ্রা মথার মধ্যে হওয়া ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’-এর…

ByByReshmi Debnath Oct 5, 2026

সিপিআই(এম)-কে একটি আসনও দেওয়া হবে না, দাবি বিকাশ দেববর্মার

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনের গণনা ঘিরে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

Leave a Reply

Scroll to Top