News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার
Image

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ঋষিকেশে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অলকা সিনহা। তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিকবার কথা হয়। চিকিৎসা সম্পর্কিত বিষয়ে একাধিকবার কথা হয়েছে।  পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলেও জানান মুখ্যমন্ত্রী।

কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অলকা সিনহার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিত মহলে।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

Leave a Reply

Scroll to Top