News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী
Image

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, দপ্তরের বিশেষ সচিব কুন্তল দাস ও অধিকর্তা এল রাঞ্চল প্রমুখ।

চাইন্ড কেয়ার ইউনিট পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে যে সকল শিশু ও ছাত্রীরা রয়েছে তাদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করাই হলো রাজ্য সরকারের লক্ষ্য। তারা পড়াশোনার পাশাপাশি গান বাজনা, যোগা প্রভৃতি ক্ষেত্রে যাতে আরও বেশি করে অংশগ্রহণ করে তারজন্য ছাত্রীদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে চাইন্ড কেয়ার ইউনিটের আবাসিকদের কখনো নিজেদের একা না ভাবার জন্য বলেন। রাজ্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে।

তিনি বলেন, মানুষ মানুষেরই জন্য। আর এই ভাবনা থাকলেই সমাজ আরও সুন্দর ও সকলের বাসযোগ্য হয়ে উঠবে। ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের শিশু ও ছাত্রীদের নিজের আপন মনে করে তাদের প্রতি নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ও এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান।

এরই অঙ্গ হিসেবে আজ পালিত হচ্ছে সেবা দিবস। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, এখানকার ছাত্রীরা জিএনএম, এএনএম, নার্সিং সহ স্নাতক স্তরে উত্তীর্ণ হয়ে দেশ ও রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে এখানকার ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার পাশাপাশি যোগাও প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী শিশু ও ছাত্রীদের হাতে কিছু উপহার সামগ্রি তুলে দেন এবং আবাসিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top