News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন
Image

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর এলাকায় এক পশলা বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। সেই সময় তুই মধু গ্রামের বাসিন্দা জেগে দেববর্মা (১৫) বাড়ির পুকুরে থালা-বাসন ধুতে যায়। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, পুকুরে থালা-বাসন ধোয়ার সময় আচমকাই বজ্রপাত হয়। বজ্রপাতের অভিঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে জেগ।

ঘটনার সময় তার মা-বাবা কিছু বুঝে ওঠার আগেই স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত কিশোরকে উদ্ধার করেন। এরপর তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে জেগ দেববর্মা। তার শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top