News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর
Image

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এলাকার বাসিন্দা তথা পেশায় অটোচালক প্রদীপ দাসের একটি ঘর। অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি পরিবারের।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ প্রদীপ দাস ও তাঁর পরিবারের সদস্যরা ভাত খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর হঠাৎ তাঁরা বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে আগুন জ্বলতে দেখতে পান পরিবারের সদস্যরা।

বিষয়টি নজরে আসার পর দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান বাড়ির মালিক। আগুনের লেলিহান শিখায় গোটা ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা বিভিন্ন সরঞ্জাম ও সামগ্রীও আগুনে নষ্ট হয়েছে। বাড়ির গৃহকর্তা প্রদীপ দাসের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছলে আরও বড় ধরনের বিপত্তি ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে শ্রী দুর্গাপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top