News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা
Image

মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা

মুঙ্গিয়াকামি, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসনে তিপরা মথার মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া জোরকদমে এগিয়ে চলছে। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্যায়ে ১৪টি ভিলেজ কাউন্সিলের প্রায় ৯০ শতাংশ আসনে তিপ্রামথা দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত শনিবার এমডিসি উৎপল দেববর্মার উপস্থিতিতে ১৪টি ভিলেজ কাউন্সিলের প্রায় ৫০ শতাংশ আসনে তিপ্রামথা দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরপর সোমবার বাকি আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় আরও গতি আসে।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়া মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় তিপ্রামথা কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রতিটি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করাই তাঁদের মূল লক্ষ্য। এমডিসি উৎপল দেববর্মা জানান, ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ আসনে মনোনয়ন জমা হয়েছে। বাকি আসনগুলিতেও নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top