News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলার উপর হামলা ,অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের পথ অবরোধ
Image

মহিলার উপর হামলা ,অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের পথ অবরোধ

চড়িলাম, ৭ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জের নলজলা এলাকায় ৭০ বছর বয়সী লক্ষ্মী সরকারের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শহীদ মিঞা নামে এক যুবকের বিরুদ্ধে ওই প্রবীণ মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তাঁর হাতে থাকা শাঁখা ভেঙে যায় বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী সরকার হিন্দু সম্প্রদায়ের এবং অভিযুক্ত শহীদ মিঞা মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংগঠনের সদস্য-সমর্থকেরা বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করেন।

অবরোধকারীদের অভিযোগ, একজন প্রবীণ মহিলার উপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এদিকে, থানার সামনে জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। পরে পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। এরপর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা

মুঙ্গিয়াকামি, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসনে তিপরা মথার মনোনীত প্রার্থীদের…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের রণকৌশল, বিজেপি–তিপরা মথা–আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক শান্তিরবাজারে

শান্তিরবাজার, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বগাফা ব্লকে ত্রিস্তরীয় জোটকে ভিলেজ স্তরে…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top