News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা
Image

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর মাত্র ১৮ মাসের শিশুকন্যা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুকন্যার মৃত্যু হয়েছে। মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, বুধবার সকালে ঋষ্যমুখ ব্লকের নলুয়া বরোজ কলোনি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আনুমানিক সকাল ৮টা নাগাদ হঠাৎ একটি বাড়ির ভেতর আগুন জ্বলে ওঠে। সেই সময় ঘরের মধ্যে ছিলেন ওই এলাকার বাসিন্দা রণজিৎ মজুমদারের ২৩ বছর বয়সি স্ত্রী সুপর্ণা মজুমদার এবং তাঁর ১৮ মাসের শিশুকন্যা মেঘা মজুমদার।

ঘর থেকে চিৎকার ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দ্রুত উদ্ধার করে অগ্নিদগ্ধ মা ও শিশুকে নলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের শরীরের সিংহভাগ আগুনে ঝলসে যাওয়ায় এবং পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ১৮ মাসের শিশু মেঘা মজুমদারকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সুপর্ণা মজুমদারের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে কীভাবে বা ঠিক কোন কারণে বাড়িতে আগুনের সূত্রপাত হয়, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় নলুয়া বরোজ কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ডায়ালাইসিস বেডে রোগী, বিদ্যুৎহীন ইউনিট, ধর্মনগর জেলা হাসপাতালে ব্যাকআপ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: একদিকে ডায়ালাইসিস বেডে শুয়ে রোগী, অন্যদিকে বিদ্যুৎহীন ইউনিট। জীবনরক্ষাকারী চিকিৎসা পরিষেবার মাঝেই ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top