News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ
Image

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ তুলে বুধবার ধর্মনগর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে ডি.ডব্লিউ.এস বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবাস চন্দ্র দেবনাথের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

ব্লক যুব কংগ্রেস সভাপতি সঞ্জয় সূত্রধরের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বরূপ সরণি, পশ্চিম চন্দ্রপুর, কুপাটিলা, বাদশা টিলা, চন্দ্রপুর, শাকাইবাড়ি, রাজবাড়ি, জেল রোড, শিববাড়ি চরনপাড়া, নয়াপাড়া ও পদ্মপুরসহ বিভিন্ন এলাকায় দ্রুত পাইপলাইন মেরামত ও পরিবর্তনের দাবি জানানো হয়।

যুব কংগ্রেসের অভিযোগ, একাধিক এলাকায় প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টা জল সরবরাহ করা হচ্ছে, আবার কোনো কোনো দিন জল মিলছে না। কোথাও কোথাও বিবর্ণ ও পান করার অনুপযোগী জল সরবরাহেরও অভিযোগ রয়েছে। পুরনো ও লিকেজযুক্ত পাইপলাইনের কারণে জল অপচয়ের পাশাপাশি দূষণের আশঙ্কাও রয়েছে বলে দাবি সংগঠনের।

ডেপুটেশনে প্রতিটি বাড়িতে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ ও কম-আয়রনযুক্ত পানীয় জল সরবরাহ, নিয়মিত জল পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ওভারহেড জলাধার স্থাপনের দাবি জানানো হয়।

এদিকে, ডেপুটেশন চলাকালীন কর্মী-সমর্থকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যুব কংগ্রেসের দাবি, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে দূষিত জলের কারণে জলবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানে ডি.ডব্লিউ.এস বিভাগের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। কর্মসূচিতে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দসহ দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top