News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ
Image

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় তেলিয়ামুড়ার বাইশঘড়িয়া এলাকায় এক কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সাধন মজুমদার জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে নিজের কৃষিজমিতে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান, জমিতে থাকা বেগুন গাছগুলোর অধিকাংশই মাটি থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে।

তাঁর অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাঁর জমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ নষ্ট করে দেয়। এই ঘটনায় একদিকে যেমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, অন্যদিকে দীর্ঘদিনের পরিশ্রম ও কৃষিকাজে করা বিনিয়োগও কার্যত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ওই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষকের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top