News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিত্তুরের পদ্মাবত মহলের আদলে মণ্ডপ, বাজেট ২০ লক্ষ: তেলিয়ামুড়ার নেতাজি স্মৃতি সংঘের দুর্গোৎসবের খুঁটি পূজা
Image

চিত্তুরের পদ্মাবত মহলের আদলে মণ্ডপ, বাজেট ২০ লক্ষ: তেলিয়ামুড়ার নেতাজি স্মৃতি সংঘের দুর্গোৎসবের খুঁটি পূজা

তেলিয়ামুড়া, ২৯ আগস্ট: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা। সেই তালিকায় এবারও বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত তেলিয়ামুড়ার নেতাজি স্মৃতি সংঘ।

শনিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নেতাজি স্মৃতি সংঘের এবারের শারদীয় দুর্গোৎসবের প্রথম প্রস্তুতিপর্ব খুঁটি পূজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।

ক্লাব কর্মকর্তাদের দাবি, এবারের দুর্গোৎসবে থাকছে বিশেষ চমক। রাজস্থানের চিত্তুরের ঐতিহাসিক পদ্মাবত মহলের আদলে তৈরি করা হবে পূজামণ্ডপ। পশ্চিমবঙ্গের শিল্পীদের হাত ধরে মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হবে ঐতিহাসিক স্থাপত্যের আদল। এবারের দুর্গোৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।

শুধু মণ্ডপসজ্জাই নয়, প্রতিমা তৈরিতেও থাকছে বিশেষ ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লোকাল ফর ভোকাল’ বার্তাকে গুরুত্ব দিয়ে প্রতিমা সজ্জার কাজে স্থানীয় শিল্পীদের বিশেষভাবে যুক্ত করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্লাব কর্মকর্তারা জানান, ঐতিহ্য, শিল্প ও আধুনিকতার মেলবন্ধনে এবারের দুর্গোৎসবকে আরও আকর্ষণীয় করে তোলাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে সপরিবারে নেতাজি স্মৃতি সংঘের দুর্গাপূজায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।

খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হওয়ায় ইতিমধ্যেই তেলিয়ামুড়ায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। এখন পুজোর দিনগুলিতে চিত্তুরের পদ্মাবত মহলের আদলে নির্মিত মণ্ডপ কতটা দর্শনার্থীদের নজর কাড়ে, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top