News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী
Image

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা, বন, পানীয়জল সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলায় জনকল্যাণে গৃহীত যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গুণগতমান যাতে বজায় থাকে সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সরকারি সুযোগ সুবিধা যেন প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সাথে পৌঁছায় সে বিষয়ে জেলাস্তরের আধিকারিকদের নিয়মিত তদারকি করতে হবে। বিভিন্ন প্রকল্প রূপায়ণে দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।

পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক নন্দিতা রিয়াং, বিধায়ক পল দাংশু, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক স্বপ্না দাস পাল সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং রাজ্যস্তরের পদস্থ আধিকারিকগণ ও ধলাই জেলার জেলাশাসক সহ আধিকারিকগণ। আজকের পর্যালোচনা সভার পরিপ্রেক্ষিতে দপ্তরগুলি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে তা আগামী তিন মাস পর পর্যালোচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী সভায় জানান।

Releated Posts

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে বৈঠক খাদ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top