News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ
Image

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে মান্দাইয়ের চম্পকনগর এলাকার একাধিক বাড়িঘর, পুকুর ও কৃষিজমি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ার পর রাস্তার পাশে ড্রেন না থাকায় বৃষ্টির জল সরাসরি লোকালয়ে ঢুকে পড়ছে। এর আগেও একই সমস্যার প্রতিবাদে এলাকায় অবরোধ করেছিলেন তাঁরা। সেই সময় জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে ড্রেন নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাসের প্রায় তিন মাস পরেও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

ফলে গত রাতের প্রবল বৃষ্টির পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার জল ঢুকে পড়ে একাধিক বাড়িতে। জলমগ্ন হয়ে পড়ে পুকুর ও জমিও। স্থানীয়দের দাবি, জল ঢুকে বাড়িঘরের পাশাপাশি পুকুরের মাছও ভেসে গেছে। অনেক পরিবার বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারছে না। জলমগ্ন হয়ে আছে এলাকার বাড়িঘরগুলি।

বিক্ষোভকারী এক স্থানীয় বাসিন্দা সুভাষ জানান, রাস্তার জল সরাসরি বাড়িতে ঢুকে পড়েছে। আগেও অবরোধের সময় প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে ড্রেন তৈরির কথা বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ হয়নি। তাঁর দাবি, “আমরা অন্য কিছু চাই না। দ্রুত ড্রেন তৈরি করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হলেই মানুষের বাড়িঘর বাঁচবে।”

এদিন সমস্যার সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দুই পাশে বহু যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, অবরোধ শুরু হওয়ার পরও দীর্ঘ সময় পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিক বা সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার প্রতিনিধি ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে কথা বলেননি।

স্থানীয়দের বক্তব্য, প্রতি বছর বর্ষার সময় জল জমে সমস্যায় পড়তে হয়। এবার জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজের সঙ্গে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অবিলম্বে ড্রেন নির্মাণ করে রাস্তার জল যাতে লোকালয়ে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, ড্রেন নির্মাণ ও স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা না করা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা

আগরতলা, ৭ অক্টোবর: টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের সাফল্যকে সামনে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করল বিজেপি, তিপ্রা…

ByByReshmi Debnath Oct 7, 2026

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top