News Flash

  • Home
  • প্রধান খবর
  • পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা
Image

পেলেট গান ইস্যুতে এফআইআরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্না অব্যাহত রাখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার তাঁর সঙ্গে ধর্নায় যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

কংগ্রেসের দাবি, গত মাসে যন্তর মন্তরে শিক্ষা সংস্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পেলেট গানের আঘাতে সাহিল লোচাব নামে এক ছাত্র গুরুতর আহত হন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চাইলেও অভিযোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দিল্লি পুলিশ দাবি করেছে যে তারা পেলেট গান চালায়নি। অথচ ওই ছাত্রের শরীরে পেলেটের আঘাত রয়েছে। তাই ঘটনাটির তদন্তের জন্য এফআইআর দায়ের করা জরুরি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, এফআইআর দায়ের করার বদলে পুলিশ তাঁদের এক থানা থেকে অন্য থানায় পাঠাচ্ছে। তাঁর কথায়, আমাদের এক থানা থেকে অন্য থানায় পাঠানো হচ্ছে। কিন্তু এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

রাহুল গান্ধীর দাবি, গত ২০ জুলাই কনট প্লেসে পেলেট গান ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, এআইআইএমএসের মেডিক্যাল রিপোর্টে ওই ছাত্রের শরীরে ২০০-রও বেশি পেলেটের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে এবং তাঁর একটি চোখেও তিনটি পেলেট রয়েছে। এর ফলে ওই চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর শরীরে, এমনকি হৃদপিণ্ডের কাছেও পেলেট রয়েছে বলে দাবি করেন রাহুল।

তিনি আরও বলেন, দিল্লি পুলিশ বলছে, তারা পেলেট গান চালায়নি। তাহলে একটাই প্রশ্ন, কেউ না কেউ তো তা চালিয়েছিল।

কংগ্রেস নেতা অভিযোগ করেন, একটি অপরাধ ঘটেছে এবং সেই ঘটনার তদন্তের জন্য এফআইআর দায়ের হওয়া প্রয়োজন। তাঁর দাবি, পুলিশ জানিয়েছে উপরমহলের নির্দেশের কারণে তারা এফআইআর নিতে পারছে না। রাহুল বলেন, এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান থেকে সরবেন না এবং পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁদের একমাত্র দাবি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশের বিরুদ্ধেও তোপ দেগে রাহুল গান্ধী দাবি করেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক ও দিল্লি পুলিশের ভূমিকার কারণে ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এও বিষয়টি নিয়ে পোস্ট করেন রাহুল গান্ধী। তিনি জানান, সাহিল লোচাবের উপর কথিত পুলিশি নির্যাতনের ঘটনায় এফআইআর দায়ের করতে তিনি পার্লামেন্ট স্ট্রিটের ডিসিপি দফতরে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ২০ জুলাই যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত সাহিলের উপর পেলেট গান ব্যবহার করা হয়েছিল, যার জেরে তিনি গুরুতর আহত হন এবং তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি এখন ঝুঁকির মুখে।

রাহুল গান্ধী বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই ধরনের বলপ্রয়োগ শুধু বেআইনি নয়, গুরুতর অপরাধও। তাঁর দাবি, এই ঘটনার ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী দেননি, ছাত্রদের কাছে প্রধানমন্ত্রীও ক্ষমা চাননি।

তিনি আরও বলেন, এখন সাহিল ন্যায়বিচারের জন্য এফআইআর দায়ের করতে চাইলেও তা করতে দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে সংবিধান ও সাংবিধানিক অধিকারকে পদদলিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাহুল গান্ধীর দাবি, শেষ পর্যন্ত এফআইআর দায়ের হবেই এবং ঘটনার বিচারবিভাগীয় তদন্তও হবে। এই ঘটনায় উপর থেকে নিচ পর্যন্ত যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সাহিল এবং তাঁর মতো প্রত্যেক ছাত্র নির্যাতিতের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন লোকসভার বিরোধী দলনেতা।

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top