News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী
Image

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। তিনি আরক্ষা বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন।

জাতীয় পতাকা উত্তোলন করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা। স্বাধীনতার শত্রুদের চিহ্নিত করা। ২০৪৭ সালের মধ্যে উন্নত আত্মনির্ভর ভারতবর্ষ গড়ার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, আজ ৮০ তম স্বাধীনতা দিবসে সচিবালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। তেরঙা আজ আবারও আকাশ ছুঁয়ে আমাদের মনে করিয়ে দিল, স্বাধীনতা কেবল অর্জন নয়, এটি এক চিরন্তন দায়িত্ব। কৃষির মাঠ থেকে বিদ্যুতের আলো—প্রতিটি ক্ষেত্রেই আমরা গড়ে তুলব আত্মনির্ভর, শক্তিশালী ভারত। এ দিনটি আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের অঙ্গীকারকে এক সুতায় বেঁধে দেয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

Leave a Reply

Scroll to Top