News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিরঙ্গা শুধু কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ ও স্বপ্ন: মন্ত্রী রতন লাল নাথ
Image

তিরঙ্গা শুধু কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ ও স্বপ্ন: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৩ আগস্ট: তিরঙ্গা শুধু একটি কাপড়ের টুকরো নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ, গৌরব ও স্বপ্ন। বৃহস্পতিবার মোহনপুরে আয়োজিত এক বিশাল তিরঙ্গা র‍্যালিতে অংশ নিয়ে এই কথা বললেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

তিরঙ্গা র‍্যালিটি মোহনপুর পুর পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মোহনপুর বাজারে গিয়ে শেষ হয়। এই বিশাল তিরঙ্গা র‍্যালিতে মোহনপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক মানুষ এই র‍্যালিতে পা মিলিয়ে দেশপ্রেমের বার্তা তুলে ধরেন।

র‍্যালি শেষে মন্ত্রী বলেন, গতকাল আগরতলায় তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং আজ মোহনপুরে এই কর্মসূচি পালিত হচ্ছে। এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সকলের কর্মসূচি। হর ঘর তিরঙ্গা অভিযানও সকলের জন্য।

তিনি বলেন আমরা চাই তিরঙ্গা শুধু সরকারি দফতরে সীমাবদ্ধ না থেকে প্রতিটি বাড়িতে, প্রতিটি ছাদে এবং প্রতিটি মানুষের চেতনায় পৌঁছে যাক। আমাদের কাছে ১৫ আগস্ট, ২৬ জানুয়ারি এবং ২ অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

রতন লাল নাথ আরও বলেন, সংবিধান আমাদের শিক্ষার অধিকার দিয়েছে এবং একইসঙ্গে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের অধিকারও দিয়েছে। দেশের প্রতি এই পরিচয় ও গর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, শিশুরা যখন বাবা-মায়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবে, তখন দেশের সঙ্গে তাদের এক গভীর আবেগের সম্পর্ক তৈরি হবে। হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গত ৯ আগস্ট থেকে শুরু হয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

Leave a Reply

Scroll to Top