News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি
Image

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল পুলিশ প্রশাসন। আজ পশ্চিম জেলার পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে আটক নেশা সেবনকারীদের সঙ্গে কথা বলেন আইজি আইনশৃঙ্খলা মনচক ইপ্পার।

নেশা সেবনকারীদের সঙ্গে কথা বলে নেশার উৎস, সরবরাহ ব্যবস্থা এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইজি আইনশৃঙ্খলা জানান, নেশার কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। বিশেষ করে নেশা ব্যবসার মূল কারিগর বা ‘রাঘব বোয়ালদের’ চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রিকশাচালক থেকে শুরু করে যুব সমাজের একাংশ নেশায় আসক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নেশার কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ বিশেষ অভিযান চালাবে।

আগরতলার বটতলা, মোটরস্ট্যান্ড, নাগেরজলা ও রাধানগর এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। ওই এলাকাগুলিতে নেশাজাতীয় সামগ্রীর বেআইনি কারবার বন্ধ করতে নিয়মিত অভিযান, নজরদারি এবং তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আইজি আইনশৃঙ্খলা মনচক ইপ্পার বলেন, শুধু নেশা সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। নেশার মূল উৎস এবং এর সঙ্গে জড়িত সরবরাহ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনাই পুলিশের প্রধান লক্ষ্য। নেশামুক্ত ত্রিপুরা গড়তে পুলিশ প্রশাসনের এই অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

Releated Posts

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

Leave a Reply

Scroll to Top