News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীতারাম ইয়েচুরির জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন সিপিআইএমের
Image

সীতারাম ইয়েচুরির জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন সিপিআইএমের

আগরতলা, ১২ আগস্ট: প্রয়াত সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক  সীতারাম ইয়েচুরির জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলার মেলার মাঠে দলের সদর দপ্তরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের রাজ্য নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত, নারায়ণ কর, কৃষ্ণ রক্ষিতসহ দলের অন্যান্য
নেতৃবৃন্দ।

সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁর ভূমিকা এবং দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতৃত্ব। তাঁর দেখানো আদর্শ ও রাজনৈতিক সংগ্রামের পথ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top