News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যেই সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী
Image

সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যেই সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আজ আগরতলার হকার্স কর্নারে হকার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হকার্স কর্নারের ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান বর্তমানে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। হকার্স কর্নারের নাম এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, একটি বাজারকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বিভিন্ন মার্কেট ও স্টলকে আরও সুন্দর এবং উন্নত পরিবেশে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আগামী দিনেও হকার্স কর্নারের মতো আরও বিভিন্ন মার্কেটকে আধুনিকতার ছোঁয়ায় সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে ব্যবসায়ীরা আরও ভালো পরিবেশে ব্যবসা করার সুযোগ পাবেন এবং সাধারণ মানুষও উন্নত পরিষেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বাজারে যাতে কোনও ধরনের অসাধু কার্যকলাপ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সকলকে নজর রাখতে হবে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাজারের পরিবেশ সুষ্ঠু রাখা এবং সাধারণ মানুষের স্বার্থের কথাও মাথায় রাখার আহ্বান জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে নবনির্বাচিত বাজার কমিটির কার্যকর্তাদের শপথবাক্য পাঠ করানো হয়। বাজার পরিচালনার ক্ষেত্রে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। রক্তের প্রয়োজন মেটাতে স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এদিনের শিবিরে মোট ৩৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, ত্রিপুরা হকার্স ইউনিয়নের সভাপতি সুজিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top