News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট
Image

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস পর্যন্ত এলাকায় অভিযান চালায় পুরনিগমের কর্মীরা।

অভিযানে রাস্তার পাশে দিনভর ও রাতের বেলা বসানো একাধিক ভেন্ডার সরিয়ে দেওয়া হয়। বিশেষ করে ফাস্ট ফুডের বেশ কয়েকটি ভেন্ডার দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে ফুটপাত ও পথ চলাচলের জায়গা দখল করে রেখেছিল। সেগুলিও উচ্ছেদ করে পুরনিগমের কর্মীরা।

এদিন সিটি সেন্টারের সামনে বেআইনিভাবে গড়ে ওঠা একটি অস্থায়ী ফুলের দোকানও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। ওই দোকানটি দীর্ঘদিন ধরে ফুটপাতের একটি অংশ দখল করে ছিল।

পুরনিগমের কর্মীদের বক্তব্য, শহরের ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি ব্যস্ত রাস্তায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই নিয়ম মেনেই দখলমুক্ত করার অভিযান চালানো হচ্ছে। আগামী দিনগুলিতেও শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ব্যবসা করা হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top