News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসহায়কে আশ্রয় দিয়ে আক্রান্ত বাড়ির মালিক, কোদাল দিয়ে আঘাতের অভিযোগ, থানায় আশ্রয়
Image

অসহায়কে আশ্রয় দিয়ে আক্রান্ত বাড়ির মালিক, কোদাল দিয়ে আঘাতের অভিযোগ, থানায় আশ্রয়

বিশালগড়, ৮ আগস্ট: অসহায় এক ব্যক্তিকে মাথা গোঁজার ঠাঁই দিতে গিয়ে এবার নিজেই অসহায় হয়ে থানার দ্বারস্থ হলেন বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর এলাকায়। আক্রান্ত বাড়ির মালিকের নাম দীপক দত্ত।

জানা গেছে, প্রায় এক বছর আগে লিটন দেবনাথ নামে এক অসহায় ব্যক্তিকে মানবিকতার কারণে নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন দীপক দত্ত। অন্য কোনও ব্যবস্থা না হওয়া পর্যন্ত লিটনকে তাঁর স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল বলে দাবি দীপকের পরিবারের।

অভিযোগ, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যায়। আশ্রয়প্রাপ্ত লিটন দেবনাথ ওই বাড়ির উপর নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। এমনকি জায়গাটি দখলের উদ্দেশ্যেই বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি দীপক দত্তের।

শনিবার বাড়ির সামনে লিটন গাছ কাটছিলেন বলে অভিযোগ। দীপক দত্ত গাছ কাটতে বাধা দিলে তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। হামলায় তাঁর পায়ে কোদাল দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত বিশালগড় থানায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তিনি।

আক্রান্ত দীপক দত্তের আরও অভিযোগ, এর আগেও একদিন বাজারে তাঁকে মারধর করা হয়েছিল। বর্তমানে বাড়ির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন অসহায় ব্যক্তিকে আশ্রয় দেওয়ার পর সেই ব্যক্তির বিরুদ্ধেই বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জমি-বাড়ি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দীপক দত্ত।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top