News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, যুবককে মারধর, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা, তদন্তে পুলিশ
Image

সোনামুড়া সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, যুবককে মারধর, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা, তদন্তে পুলিশ

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায়। আক্রান্ত যুবকের নাম রুবেল বলে জানা গেছে।

আহত যুবকের অভিযোগ, সীমান্ত দিয়ে মাদক পাচারের ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁকে সুমন মিয়া, শাহজাম সহ আরও কয়েকজন ঘেরাও করে বেধড়ক মারধর করে। হামলায় রুবেল আহত হন। পাশাপাশি, বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকেও কেন্দ্র করে এই হামলা হয়ে থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর রুবেলের পরিবারের সদস্যরা সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ছয়জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে মাদক পাচারের কোনও যোগসূত্র রয়েছে কি না, পাশাপাশি হামলার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই ঘটনাকে কেন্দ্র করে সোনাপুর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা স্পষ্ট হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top