News Flash

  • Home
  • দিনের খবর
  • আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের
Image

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে। তাঁর দাবি, দুই সংগঠনের বক্তব্যে স্পষ্ট সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে এবং বিজেপি নেতৃত্বের উচিত মোহন ভাগবতের বক্তব্যকে গুরুত্ব দেওয়া।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মুম্বইয়ে জেন জেড এবং জেন আলফা-র পড়ুয়াদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, জেন জেড প্রজন্মের আন্দোলনকারীদের দেশবিরোধী বলা উচিত নয়। তাঁদের আন্দোলনের পেছনে প্রকৃত সমস্যা রয়েছে এবং সেই অভিযোগগুলিও যথার্থ।

শুক্রবার নিজের শহর ছত্রপতি সম্ভাজীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে বলেন, মোহন ভাগবতজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, জেন জেড এবং তরুণদের দেশবিরোধী বলা উচিত নয়। যারা প্রতিবাদ করছেন, তাঁদের গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং তাঁদের সমস্যাগুলিও বাস্তব।

তিনি বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, আরএসএস প্রধানের এই বক্তব্য গুরুত্ব সহকারে শোনা উচিত।

দীপকের অভিযোগ, জন্তর মন্তরে তাঁদের আন্দোলনের সময় বিজেপি সভাপতি নীতিন নবীন আন্দোলনকারীদের “ভাইরাস” বলে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি, তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁদের “সন্ত্রাসবাদীদের বি-টিম” বলেও আখ্যা দিয়েছিলেন।

তাঁর কথায়, যাঁকে বিজেপির আদর্শগত পথপ্রদর্শক ও অভিভাবক বলা হয়, তাঁর কথাই যদি দলের নেতারা না শোনেন, তাহলে বিষয়টি উদ্বেগের। আমার মনে হয়, মোহন ভাগবতের নিজেই বিজেপি নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত।

দীপকে আরও দাবি করেন, মোহন ভাগবতের বক্তব্য থেকেই স্পষ্ট যে বিজেপি এবং আরএসএস একই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। তাঁর মতে, দুই সংগঠনের বক্তব্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং মতের অমিল স্পষ্ট হয়ে উঠেছে।

উল্লেখ্য, মোহন ভাগবত তাঁর বক্তব্যে আরও বলেন, জেন জেড যদি আন্দোলন করে, তাহলে তাঁদের দেশবিরোধী বলা যায় না। তাঁরা আমাদেরই আগামী প্রজন্ম। আমার বিশ্বাস, বর্তমান প্রজন্মের তুলনায় জেন জেড ও জেন আলফা অনেক বেশি সৎ। দেশপ্রেম এবং সমাজসেবার আন্তরিক আহ্বান তাঁদের কাছে গুরুত্ব পায়।

এদিকে, অভিজিৎ দীপকে জানান, ককরোচ জনতা পার্টির মূল লক্ষ্য কোনও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে রাজনীতি করা নয়। বরং দেশ ও যুবসমাজের গুরুত্বপূর্ণ ইস্যুতে সাধারণ মানুষকে একত্রিত করে সরকারের উপর গণতান্ত্রিক চাপ সৃষ্টি করাই তাঁদের উদ্দেশ্য।

তিনি বলেন, জন্তর মন্তরের আন্দোলনের পর একটি বিষয় পরিষ্কার হয়েছে দেশের মানুষ যদি রাজনৈতিক মতভেদ ভুলে একজোট হন, তাহলে সরকারের উপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব।

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top