News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় গুলিতে গুণমান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, একটি মডেল স্কুল গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একটি সমস্যার কথা উল্লেখ করেছেন যে প্রার্থনার সময় ছাত্র-ছাত্রীদের রোদের মধ্যে দাঁড়াতে হয়। এই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

বিদ্যালয় পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং অন্যান্য প্রতিনিধিরা।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top