News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি
Image

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার যতনবাড়ির বাসিন্দা শিখা চাকমা (২৮), যিনি ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা, বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁর স্বামী রানা চাকমা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই শারীরিক জটিলতার কারণে শিখা চাকমাকে প্রথমে নতুনবাজার গ্রামীণ হাসপাতাল, পরে অমরপুর মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফেরার পথে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় তাঁদের ওয়াগনার গাড়িকে একটি ম্যাক্স গাড়ি ধাক্কা দেয়।

পরিবারের অভিযোগ, দুর্ঘটনায় শিখা চাকমার পেটে গুরুতর আঘাত লাগে। তারা আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে ট্রাফিক ডিউটিতে থাকা বিশ্রামগঞ্জ থানার কনস্টেবল হরেন্দ্র দেববর্মা আহত গর্ভবতী মহিলাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরিবর্তে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার জন্য চাপ দেন। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি নাকি বিশ্রামগঞ্জ থানায় গিয়ে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন এবং অভিযুক্ত গাড়ি ও চালককে ঘটনাস্থল ছেড়ে যেতে দেন।

পরে শিখা চাকমাকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে পরিবারের দাবি।

এই ঘটনার পর রানা চাকমা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে লিখিত আবেদন জানিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। তাঁর বক্তব্য, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রথম কাজ হওয়া উচিত ছিল আহত গর্ভবতী মহিলার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top