News Flash

  • Home
  • প্রধান খবর
  • এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
Image

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে আসতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে প্রতিশ্রুতি পূরণ না হলে দেশজুড়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি দিল্লির যন্তর মন্তর-সহ বিভিন্ন জায়গায় প্রশ্নফাঁস-বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পূর্বে কোনও অপরাধমূলক রেকর্ড নেই এমন আটক আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দেয়। তবে আগে থেকে দায়ের হওয়া এফআইআরগুলির তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতিও দেয় আদালত।

মঙ্গলবার রাতে আইএএনএস-কে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্র আগে প্রকাশ্যেই আশ্বাস দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন কোনও এফআইআর করা হবে না এবং ইতিমধ্যেই দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহার করা হবে।

তাঁর অভিযোগ, “সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকার এখন বলছে বিষয়টি বিচারাধীন (সাব জুডিস), কারণ আদালত বিদ্যমান এফআইআরগুলির তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।”

সৌরভ দাস জানান, মঙ্গলবারের মধ্যেই লিখিত আশ্বাস পাওয়ার আশা ছিল তাঁদের। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও লিখিত বার্তা আসেনি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা হয়নি যে এফআইআর প্রত্যাহার করা যাবে না। এফআইআর প্রত্যাহারের ক্ষমতা সরকারের হাতেই রয়েছে। সরকারের উচিত আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।”

সরকার প্রতিশ্রুতি পালন না করলে ছাত্রদের সমর্থনে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। সংগঠনের দাবি, উত্তরপ্রদেশ, গোয়া, রাজস্থান, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি ও আইনি পদক্ষেপের অভিযোগ উঠছে। শুরু থেকেই দেশজুড়ে সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনকারীর সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সিজেপি।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল সিজেপি। তাদের অন্যতম প্রধান দাবি ছিল তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ২০ জুলাই সংসদ অভিযানের সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ওই সংঘর্ষে ১১৮ জনেরও বেশি পুলিশকর্মী আহত হন বলে জানানো হয়।

পরবর্তীতে কেন্দ্রের সঙ্গে দুই দফা বৈঠকের পর ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরপর সরকার শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নফাঁস বিতর্কের জেরে আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সিজেপি।

Releated Posts

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

Leave a Reply

Scroll to Top