News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা
Image

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির এক যুবনেতার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জোরপূর্বক টাকা দাবি করা, প্রাণনাশের হুমকি দেওয়া এবং গুলি করে হত্যার ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।

অভিযোগকারী গাড়িচালক বিট্টু কর্মকার জানান, তিনি তুলসীবতী মারুতি স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে একটি মারুতি গাড়ি নিয়ে যাত্রী পরিবহণের কাজ করছেন। তাঁর দাবি, বিজেপির যুবনেতা তনুজ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে তাঁর কাছ থেকে জোর করে টাকা দাবি করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে অভিযুক্ত তনুজ দাশগুপ্ত স্ট্যান্ডে এসে আবারও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে প্রাণে মেরে ফেলার এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বিট্টু কর্মকার।

ঘটনার পর আতঙ্কিত হয়ে বিট্টু কর্মকার পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে মারুতি স্ট্যান্ডের অন্যান্য গাড়িচালক ও প্রতিনিধিরাও থানায় উপস্থিত ছিলেন এবং ঘটনার তদন্তের দাবি জানান। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনার বিষয়ে অভিযুক্ত বিজেপি যুবনেতা তনুজ দাশগুপ্তের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে তুলসীবতী মারুতি স্ট্যান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top