News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুই ঘণ্টার গণঅবস্থান, নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবি
Image

বিশালগড়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুই ঘণ্টার গণঅবস্থান, নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুলাই: নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা এবং নারীদের উপর নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বৃহস্পতিবার বিশালগড়ে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (এআইডিডব্লিউএ)।
সিপিআই(এম)-এর বিশালগড় মহকুমা কমিটির কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী সমিতির নেত্রী ও সদস্যরা অংশগ্রহণ করেন।
গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রেহানা বেগম অভিযোগ করেন, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি দাবি করেন, নারী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং নারী সংরক্ষণ বিল দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিশালগড় মহকুমা সম্পাদিকা দুলন হাজারি, সভাপতি মায়া দেববর্মা, পূর্ণিমা চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেত্রী ও সদস্যরা।
কর্মসূচি থেকে নারী নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Releated Posts

কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া, বিরোধীদের গঠনমূলক ভূমিকার আহ্বান সুনীত সরকারের

আগরতলা, ২৩ জুলাই: মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীত…

ByByReshmi Debnath Jul 23, 2026

দক্ষিণ ত্রিপুরায় মোবাইল পরিষেবার মানোন্নয়নের সুপারিশ করল ট্রাই

নয়াদিল্লি: ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার (টি.এস.পি) মোবাইল নেটওয়ার্ক পরিষেবার…

ByByReshmi Debnath Jul 23, 2026

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (এআইডিডব্লিউএ) ডুকলি মহকুমা…

ByByReshmi Debnath Jul 23, 2026

বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top