News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দবাজারে মধ্যরাতে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রের বিরুদ্ধে হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক
Image

আনন্দবাজারে মধ্যরাতে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রের বিরুদ্ধে হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

আগরতলা, ২২ জুলাই:  উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজারে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এক যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ আনন্দবাজার বাজার শেডের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত যুবকের নাম অমল নাথ (৩৩)। তাঁর বাড়ি রাজনগর লক্ষীপুর এলাকায়। পরিবারের অভিযোগ, আনন্দবাজার এলাকার বাসিন্দা সত্যজিৎ দেববর্মা (৩০) এবং তাঁর পিতা বিনোদ দেববর্মা (৬০) মিলে অমল নাথের ওপর হামলা চালিয়েছেন।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে আনন্দবাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Releated Posts

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১৪ বছরের নাবালকের কাছ থেকে সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে ইরানি থানার পুলিশ

কৈলাসহর, ২২ জুলাই: যে বয়সে শিশুদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সেই তাদের ব্যবহার করা হচ্ছে মাদক পাচারের…

ByByReshmi Debnath Jul 22, 2026

Leave a Reply

Scroll to Top