News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ
Image

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি ধান ক্রয় কেন্দ্রকে ঘিরে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার মাতাবাড়ি ধন্যমানিক্য মুক্তমঞ্চে বিক্ষোভে সামিল হন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, ১৮ জুলাই ধান সংগ্রহ শুরু হওয়ার পর থেকেই নানা অনিয়ম ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। ১৯ জুলাই থেকে ধান নিয়ে আসা একাধিক কৃষক জানান, সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়েও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে।

বিক্ষোভকারী কৃষকদের দাবি, মুক্তমঞ্চে রাখা ধানের বস্তা রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। এছাড়া ধানের ওজন করা এবং ট্রাকে বা গাড়িতে বস্তা তোলার জন্য শ্রমিকদের অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। এতে তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এই অভিযোগকে কেন্দ্র করে ধান ক্রয় কেন্দ্র চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ কৃষকরা অবিলম্বে ধান চুরির ঘটনা রোধ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ধান ক্রয়ের ব্যবস্থা করার দাবি জানান।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top