News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনম ওয়াংচুকের সমর্থনে আগরতলায় মোমবাতি মিছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব জয়েন্ট অ্যাকশন কমিটি
Image

সোনম ওয়াংচুকের সমর্থনে আগরতলায় মোমবাতি মিছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব জয়েন্ট অ্যাকশন কমিটি

আগরতলা, ১৮ জুলাই:  সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় আগরতলায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য, সমাজকর্মী, ছাত্র-যুব প্রতিনিধি ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। হাতে জ্বলন্ত মোমবাতি ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদকারীদের বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন সর্বভারতীয় ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং ছাত্র-যুব সমাজের স্বার্থে সোনম ওয়াংচুক যে আন্দোলন শুরু করেছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলা হয়।

বক্তারা অভিযোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থায় একের পর এক বিতর্ক ও অনিয়মের ঘটনা সামনে এলেও কেন্দ্রীয় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তাঁদের দাবি।

।।।।।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top