News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন জনজাতি হোস্টেলে খাবারের অনিয়মের অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন
Image

খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন জনজাতি হোস্টেলে খাবারের অনিয়মের অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ১৫ জুলাই: খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলে খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে বুধবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর খোয়াই বিভাগীয় কমিটি।

ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসএফআই-এর বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীল, বিভাগীয় কমিটির সদস্য সাগ্নিক রায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের দাবি, গত ১১ জুলাই জনজাতি হোস্টেলের খাবার সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসার পর ১২ জুলাই এসএফআই-এর একটি প্রতিনিধি দল হোস্টেল পরিদর্শন করে। সেখানে আবাসিক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে খাবারের মান, পরিমাণ এবং অন্যান্য অনিয়মের অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিকভাবে জানতে পারেন তারা।

এরপর বুধবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে হোস্টেলে প্রতিদিন স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার সরবরাহ নিশ্চিত করা, খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগের দ্রুত সমাধান এবং হোস্টেলের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানায় এসএফআই।

এছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। তাদের অভিযোগ, বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের একাংশের বাউন্ডারি ওয়াল গত ছয় মাসেরও বেশি সময় ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি প্রায় এক বছর ধরে একটি সাইকেল স্ট্যান্ড অর্ধভগ্ন অবস্থায় থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ডেপুটেশন গ্রহণের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংগঠনের উত্থাপিত দাবিগুলির প্রতি সহমত প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানান।
এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত সমস্যাগুলির সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top