News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষের যেন বহিরাজ্যে যেতে না হয়: মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষের যেন বহিরাজ্যে যেতে না হয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৃহত্তর অংশের জনসাধারণের স্বার্থে স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলা। রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিকীকরণ করে তুলছে। এই কাজে অনেকটাই সাফল্য এসেছে। সরকার চেষ্টা করে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষের যেন বহিরাজ্যে যেতে না হয়। আজ আগরতলা-সাক্রম জাতীয় সড়কের পাশে আমতলি এলাকার বাগমারায় বেসরকারি ‘টাইম’ হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। রাজ্যে বিভিন্ন শিল্প গোষ্ঠীর বিনিয়োগের পাশাপাশি অনেক সংস্থা বেসরকারি স্তরে উন্নত চিকিৎসা পরিষেবায় বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা বিনিয়োগে ‘টাইম’ হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। এছাড়া ৯০ কোটি টাকা বিনিয়োগে বেসরকারি স্তরে শিজা হাসপাতাল গড়ে উঠবে। বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। সরকারি স্তরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বেসরকারি স্তরেও রাজ্যের জেলাগুলিতে হাসপাতাল গড়ে তুলতে রাজ্য সরকার গুরুত্ব আরোপ করেছে।

বেসরকারি হাসপাতালগুলিতে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি যেন উন্নত চিকিৎসা পরিষেবা নিতে পারে সে ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকার এডিসি এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্থানে নতুন নতুন হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। অতীতে প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিভিন্ন রোগের টিকাকরণ, পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ঘাটতি ছিল। বর্তমানে স্বাস্থ্য দপ্তর বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করেছে বলেই আজ রাজ্যে টিকাকরণ সহ অন্যান্য ক্ষেত্রেও সফলতা এসেছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে এই যোজনায় ৩০৭ কোটি টাকা চিকিৎসার সুযোগ পেয়ে জনগণ উপকৃত হয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানে রাজ্যের জনগণ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার পাশাপাশি এটা মনে রাখা দরকার রোগের প্রতিকার থেকে রোগ প্রতিরোধই শ্রেষ্ঠ। সেজন্য প্রত্যেক মানুষের উচিত স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে জীবন যাপন করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিকশিত ভারত গড়ার জন্য বিকশিত রাজ্য গড়ে তোলা দরকার। রাজ্য সরকার সেই দিশায় কাজ করছে। মুখ্যমন্ত্রী নতুন হাসপাতালটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। স্বাগত বক্তব্য রাখেন ‘টাইম’ হাসপাতালের চেয়ারম্যান জয়ন্ত কুমার রায়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ‘টাইম’ হাসপাতালের কনক নারায়ণ ভট্টাচার্য্য। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালের শিশু বিভাগের অধিকর্তা ডা. চেতন গিনগেরি প্রমুখ।

Releated Posts

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 11, 2026

গাড়িতে তুলে গরু চুরির অভিযোগ, ধর্মনগরের কৃষ্ণপুরে স্থানীয়দের হাতে আটক কয়েকজন সন্দেহভাজন

ধর্মনগর, ১০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় গরু চুরির ঘটনায় নতুন কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। গাড়িতে করে রাস্তার পাশ…

ByByReshmi Debnath Jul 11, 2026

সোনামুড়া থানা থেকে দানবাক্স চুরির অভিযোগ, মেলাঘরে জনতার হাতে ধৃত বহিঃরাজ্যের যুবক

সোনামুড়া, ১০ জুলাই: সোনামুড়া থানার ভেতর থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু মনশ্রীর চিকিৎসার জন্য রাখা দানবাক্স চুরির অভিযোগে এক…

ByByReshmi Debnath Jul 11, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-এর সমাপ্তি:  এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং ব্যবসা পরিচালনার সহজীকরণের লক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী ‘ডেস্টিনেশন…

ByByReshmi Debnath Jul 11, 2026

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১০ জুলাই: ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধন  প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা…

ByByReshmi Debnath Jul 11, 2026

রাজ্যে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই:  আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার…

ByByReshmi Debnath Jul 11, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

স্মার্ট মিটার বন্ধসহ ৮ দফা দাবিতে বামুটিয়া বিদ্যুৎ দপ্তরে কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১০ জুলাই : স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিলসহ ৮…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ধর্মনগর এফসিআই গোডাউন ঘিরে দুর্নীতির অভিযোগ, সরকারি চাল পাচারের আশঙ্কা

ধর্মনগর, ১০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর এফসিআই গোডাউনকে ঘিরে সরকারি খাদ্যশস্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, রেশন ব্যবস্থার মাধ্যমে…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

Leave a Reply

Scroll to Top